হোম সিরাজদিখান আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিরাজদিখান থানা পুলিশের মহড়া

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিরাজদিখান থানা পুলিশের মহড়া

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের সিরাজদিখান থানা এলাকায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ, জনগণের নিরাপত্তা নিশ্চিত ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার পারভেজ ও অফিসার ইনচার্জ মোঃ আঃ হান্নান এর দিকনির্দেশনায় গতকাল রোববার বিকালে উপজেলার সকল ইউনিয়ন এলাকার বিট অফিসারের নেতৃত্বে প্রতিটি ইউনিয়ন এলাকায় এ পুলিশি মহড়া অনুষ্ঠিত হয়।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হান্নান জানান, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে থানা এলাকার প্রতিটি ইউনিয়নে নিয়মিত টহল এবং দৃশ্যমান পুলিশি উপস্থিতি বাড়ানো হয়েছে। মহড়ার মাধ্যমে থানা এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্ট, বাজার, সড়ক এবং জনবহুল এলাকায় নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

 

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com