হোম জাতীয় আট ঘন্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

আট ঘন্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

কর্তৃক মুন্সীগঞ্জের কাগজ
০ মন্তব্য

ডেস্ক রিপোর্টঃ শহরের কয়েকটি এলাকায় আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে পঞ্চবটি–মোক্তারপুর সেতু পর্যন্ত রাস্তা সম্প্রসারণ ও দ্বিতল সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্ত পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ আজ মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল ১৮ ফেব্রুয়ারি (বুধবার) দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

এ সময় কিল্লারপুল, পঞ্চবটি, খানপুর থেকে ২ নম্বর রেলগেট পর্যন্ত শহরের একাংশ, চাষাড়া মোড়, মাসদাইর এবং পঞ্চবটি মোড় থেকে শাসনগাঁওয়ের পঞ্চবটি ডিআরএস পর্যন্ত সড়কের উভয়পাশের সব শ্রেণির গ্রাহক এ বন্ধের আওতায় পড়বেন।

banner

এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পঞ্চবটি মোড়ে প্রধান সিএনজি স্টেশনের সামনে ক্ষতিগ্রস্ত পাইপলাইন প্রতিস্থাপনের কাজ দ্রুত শেষ করার লক্ষ্যে – এমনটাই জানিয়েছে কর্তৃপক্ষ।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।

রিলেটেড পোস্ট

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com