হোম সিরাজদিখান আমরা নির্বাচিত হলে আপনাদের সকল সমস্যা ও ভাগ্য উন্নয়নের কথা তুলে ধরবো- জামায়াতের প্রার্থী আল রাজী

আমরা নির্বাচিত হলে আপনাদের সকল সমস্যা ও ভাগ্য উন্নয়নের কথা তুলে ধরবো- জামায়াতের প্রার্থী আল রাজী

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

নিজস্ব প্রতিবেদক : আমরা নির্বাচিত হলে আপনাদের এলাকার সকল সমস্যা ও ভাগ্য উন্নয়নের কথা তুলে ধরবো। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতি মুক্ত সমাজ ব্যবস্থা চালু করবো- যাতে মানুষ সারাদিন পরিশ্রম করে শান্তিতে ঘুমাতে পারে। আমরা সংস্থানের ব্যবস্থা করে বেকারত্ব দূর করব। পাশাপাশি রাস্তা-ঘাটের উন্নয়ন ও কৃষকদের সুযোগ-সুবিধার দিকে লক্ষ্য রাখবো এবং শিক্ষার মান উন্নয়ন করে একটি শিক্ষিত সমাজ গড়ে তুলবো। আমরা দেশ ও দেশের জনগণের ভাগ্য উন্নয়নের জন্য রাজনীতি করি।
গতকাল শনিবার এসব কথা বলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচনী ক্যাম্প উদ্বোধন ও ক্রীড়া অনুষ্ঠানে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্ব অধ্যাপক মাওলানা এ.কে.এম ফখরুদ্দীন রাজী।
গতকাল শনিবার বিকালে উপজেলার বালুচর ইউনিয়নের কয়রাখোলা মুন্সীগঞ্জ-১ আসনের দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচনী ক্যাম্প উদ্বোধন ও একটি ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা এ.কে.এম ফখরুদ্দীন রাজী। এসময় আরো উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা আমির কবির হোসেন, উপজেলা সেক্রেটারি মো ওয়াসিম মিয়া, মুন্সীগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি মোঃ মজিবর রহমানসহ জেলা কর্মপরিষদ সদস্য মহাসিন মুন্সী।

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com