হোম মুন্সীগঞ্জ আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো ঐক্যবদ্ধ থাকা – মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতন

আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো ঐক্যবদ্ধ থাকা – মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতন

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

মাসুদ রানা : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মুন্সীগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের পূর্ব শিলমন্দি এলাকায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে ৮ নম্বর ওয়ার্ড পূর্ব শিলমন্দি এলাকাবাসীর উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক মোঃ কামরুজ্জামান রতন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. সুলতান আহমদ, বিএনপি নেতা খোরশেদ কাজী, দেলোয়ার হোসেন মোল্লা, নুর ইসলাম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জামাল, যুবদল নেতা রাজিবুল ইসলাম রাজুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এছাড়াও স্থানীয় ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন মোকলেছ গাজী, রাশেদুল ইসলাম, আমিনুল ইসলাম অনু, সুমন মোল্লা, জসিম মোল্লা, মিথুনসহ আরো অনেকে।
মিলাদ মাহফিলে বিশেষ দোয়ায় দেশ ও জাতির কল্যাণ এবং মরহুমার আত্মার শান্তি কামনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মো. কামরুজ্জামান রতন বলেন, “আজকের এই শোকের মুহুর্তে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো ঐক্যবদ্ধ থাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার স্পষ্ট নির্দেশনা দিয়েছেন, সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্য ও শৃঙ্খলার মধ্যে থেকে কাজ করতে হবে। ব্যক্তিগত বা দলীয় সংকীর্ণতা ভুলে এক কাতারে দাঁড়ালেই জনগণের অধিকার ফিরিয়ে আনা সম্ভব।”
তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন। তার আদর্শকে ধারণ করেই বিএনপির নেতাকর্মীদের সামনে এগিয়ে যেতে হবে।”

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com