হোম মুন্সীগঞ্জ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সাথে গণভোট অনুষ্ঠিত হবে — জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সৈয়দা নুরমহল আশরাফী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সাথে গণভোট অনুষ্ঠিত হবে — জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সৈয়দা নুরমহল আশরাফী

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

মাসুদ রানা: মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে অনুষ্ঠিতব্য গণভোটে অংশগ্রহণ নিশ্চিতকল্পে জেলা পর্যায়ের সকল দপ্তর প্রধানগণকে নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সৈয়দা নুরমহল আশরাফী। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মৌসুমী মাহবুব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারবৃন্দসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ।
উক্ত সভায় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সৈয়দা নুরমহল আশরাফী বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সাথে গণভোট অনুষ্ঠিত হবে। এই গণভোট সংবিধান সংস্কার, জুলাই সনদ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল ও নতুন বাংলাদেশ বিনির্মাণে দিকনির্দেশনামূলক ভূমিকা পালন করবে। তাই গণভোট বিষয়ে প্রতিটি মানুষকে যার যার অবস্থান থেকে অবহিত করতে হবে।

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com