নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বেজগাঁও ইউনিয়নের হাটভোগদিয়া গ্রামের লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয়কে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক বিদ্যালয় ঘোষণা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে পাসের হার ও বিদ্যালয়ের পরিবেশসহ বিভিন্ন বিষয় বিবেচনায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ঘোষণার বিষয়ে নিশ্চিত করেছেন প্রধান শিক্ষক শেখ মোঃ ফেরদাউস হেলাল।
জানা যায়, ১৮৮৫ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ার পর একবার পদ্মা ভাঙনের শিকার হয়ে দ্বিতীয়বার আবার প্রতিষ্ঠানটি তিলে তিলে গড়ে তোলা হয়। ২০১৯ সালে বিদ্যালয়টি শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রথম স্বীকৃতি পায়। বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন মল্লিক রিংকু মাস্টার, সাধারণ শিক্ষক সদস্য শিউলি আক্তার, অভিভাবক সদস্য মোঃ মামুন খান, সদস্য সচিব ও প্রধান শিক্ষক শেখ মোঃ ফেরদাউস হেলাল এর নেতৃত্বে প্রতিষ্ঠানের বিভিন্ন উন্নয়ন প্রকল্প, শিক্ষা পাসের হার বৃদ্ধিসহ অনেক পরিবর্তন হয়েছে। সেজন্য প্রতিষ্ঠানটি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয়ের গৌরব অর্জন করেছে।
উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয়
২৫
পূর্ববর্তী পোস্ট