হোম বিনোদন এখন নয়, আরও আগেই বিয়ে করেছেন জেফার-রাফসান

এখন নয়, আরও আগেই বিয়ে করেছেন জেফার-রাফসান

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

বিনোদন ডেস্ক: সংগীত শিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাবের বিয়ের খবর এখন টক অফ দ্যা টাউন। দুই তারকার এই বিয়ে নিয়ে শোবিজ অঙ্গনে যেমন আলোচনা, নেটমাধ্যমে তেমন সমালোচনা। কিছুদিন ধরে গুঞ্জন চলছিলো তাদের বিয়ের; এরপর বুধবার অনুষ্ঠানের মুহূর্তগুলো প্রকাশ্যে আসলে সেই গুঞ্জনে সিলমোহর পড়ে।
এরই সঙ্গে খবর মিললো, বুধবার নয়, তারা বিয়ে করেছেন আরও আগে! জেফার-রাফসানের বিয়েতে উপস্থিত এক পরিচালক সংবাদমাধ্যমে এমনটাই দাবি করেন। তিনি জানান, গত ১০ জানুয়ারি তাদের পারিবারিকভাবে বিয়ে হয়। এর চারদিন পর বুধবার বন্ধু-আত্মীয়স্বজন নিয়ে পরবর্তী আনুষ্ঠানিকতা সারেন।
জানা গেছে, ঢাকার আমিনবাজারের একটি রিসোর্টে তাদের বিয়ের আয়োজন করা হয়। সেই পরিচালকের দাবি অনুসারে, সেদিন ঘরোয়া আয়োজনেই হয় হলুদ ও বিয়ে আনুষ্ঠানিকতা। আর বুধবার হয় বড় পরিসরের আয়োজন; যেখানে গান আড্ডা ও অন্যান্য তারকাদের মিলমেলায় ভরে ওঠে অনুষ্ঠানটি।
জেফার রাফসানের এই বিয়ের আয়োজনে উপস্থিত ছিলেন দেশের বিনোদন অঙ্গনের অনেক তারকা। তাদের মধ্যে- মেহজাবীন চৌধুরী, আদনান আল রাজীব, সাবিলা নূর, তাসনিয়া ফারিণ, প্রীতম হাসান, শেহতাজ মুনিরা হাশেম, সুনেরাহ বিনতে কামালসহ অনেকে।

 

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com