হোম শ্রীনগর কুকুটিয়ায় শেখ মোহাম্মদ আব্দুল্লাহ’র পক্ষে কর্মী-সমর্থকদের গণসংযোগ

কুকুটিয়ায় শেখ মোহাম্মদ আব্দুল্লাহ’র পক্ষে কর্মী-সমর্থকদের গণসংযোগ

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নে মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ’র পক্ষে গণসংযোগ ও তারেক রহমানের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেছে যুবদলের নেতাকর্মীরা।
শ্রীনগর উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য এস এম লিখনের নেতৃত্বে গত শুক্রবার দিনব্যাপী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ’র পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণের মধ্য দিয়ে প্রচারণা চালায় তারা।
গণসংযোগকালে কুকুটিয়া ইউনিয়নের বিভিন্ন সড়ক, বাজার ও জনবহুল স্থানে নানা শ্রেণিপেশার মানুষের কাছে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ’র পক্ষে দোয়া ও সমর্থন কামনা করেন। পাশাপাশি নির্বাচনি প্রতিশ্রুতিমূলক শ্লোগানের মধ্য দিয়ে ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ’র পক্ষে ভোট প্রত্যাশা করেন তারা।
প্রচারণার নেতৃত্বদানকারী যুবদল নেতা এস এম লিখন বলেন, শেখ মোহাম্মদ আব্দুল্লাহ একজন জনবান্ধব ও ত্যাগী নেতা। রাষ্ট্রনায়ক তারেক রহমান তাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিয়েছেন। তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন এবং মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে কাজ করবেন।
তিনি আরও বলেন, দলের দুর্দিনে হামলা ও মামলার শিকার হয়ে জেল খেটেও আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও ধানের শীষ প্রতীকের বাইরে যাইনি। আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানাই।
গণসংযোগে অংশ নেন কুকুটিয়া ইউনিয়ন বিএনপির সদস্য রিপন শেখ, ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক নিজাম শেখ, উপজেলা তরুণ দলের সাধারণ সম্পাদক সিফাত বেপারী, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মাসুম ঢালী, সহ-সভাপতি রাজন তালুকদার, যুবদল নেতা জামাল শেখ, রাসেল, নাঈম, জালাল ও মনির, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ, ৭নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি আল আমিন, নুরু, যুবদল নেতা আলমগীর, ইউনিয়ন ছাত্রদলের সাবেক আইন বিষয়ক সম্পাদক আল আমিনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com