হোম জাতীয় কূটনীতিকদের সঙ্গে বৈঠকে ইসি

কূটনীতিকদের সঙ্গে বৈঠকে ইসি

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে বাংলাদেশে কর্মরত রাষ্ট্রদূত ও বিদেশি সব মিশনের কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন।
আজ রোববার সকালে স্থানীয় একটি হোটেলে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনসহ চার নির্বাচন কমিশনার উপস্থিত রয়েছেন।
ইসি সচিব আখতার আহমেদ বৃহস্পতিবার বলেছেন, এবার নির্বাচন পর্যবেক্ষণে ৮৩ বিদেশি পর্যবেক্ষক প্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানানো হয়। এর মধ্যে ৩৬টি নিশ্চিত করেছে। বিদেশি ৫০ সাংবাদিক ও ৭৮ জন পর্যবেক্ষক আসতে চান। আমরা যাদের আমন্ত্রণ জানিয়েছি তারা ইন্টারকন্টিনেন্টালে থাকবে। ইইউ পর্যবেক্ষক ৫৮ জনের মতো আছে। এটি ৩০০ এর কাছাকাছি যেতে পারে।
ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক জানান, হোটেল ওয়েস্টিনে অনুষ্ঠিতব্য ব্রিফিং অনুষ্ঠানটি গণমাধ্যমের জন্য উন্মুক্ত নয়। তবে অনুষ্ঠান শেষে নির্বাচন কমিশন সচিবালয় এসে, সিনিয়র সচিব ব্রিফিং করবেন।
তিনি জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে কমিশনের পক্ষ থেকে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানানো হবে। এতে ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, মিশন প্রধান, আন্তর্জাতিক সংস্থার প্রধানরা থাকছেন।
২২ জানুয়ারি থেকে প্রচারণা শুরু হয়ে চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এবার ভোট দেখতে আগ্রহী বিদেশি গণমাধ্যম, সাংবাদিকসহ পর্যবেক্ষকদের ১৭ জানুয়ারির মধ্যে ইসিতে আবেদনের সময়সীমা ছিল।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত সোমবার বিদেশি নাগরিকদের আগমনী ভিসাসহ অন্যান্য ভিসা সংক্রান্ত এক পত্র জারি করে বলেছে, নির্বাচন কমিশনের সুপারিশের ভিত্তিতেই পর্যবেক্ষকদের ভিসা ফি মওকুফ করা হবে।
মন্ত্রণালয়ের জারি করা এই পত্রে বিদেশি সামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের বাংলাদেশে আসার জন্য ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বানুমতি গ্রহণ করতে হবে’ বলা হয়েছে। নির্বাচন ও গণভোট আয়োজনকালে বিদেশি নাগরিকদের আসা, অবস্থান করা এবং চলে যাওয়ার সময় যথাযথ নিরাপত্তা নিশ্চিতের জন্য আগমনী ভিসাসহ অন্যান্য ভিসা প্রদানে সিদ্ধান্ত নেওয়া হয়।

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com