হোম গজারিয়া গজারিয়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

গজারিয়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জের গজারিয়ায় অজ্ঞাত (৩৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে গজারিয়া থানা নৌ পুলিশ। গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলার হোসেন্দী ইউনিয়নের ডুবাচর গ্রামসংলগ্ন মেঘনা নদীতে ভাসমান অবস্থায় এই লাশ উদ্ধার করে নৌপুলিশ। নিহতের পকেটে একটা ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে। সেখানে তার নাম জয় চক্রবর্তী উল্লেখ আছে। সে কুমিল্লার স্বদেশ চক্রবর্তীর ছেলে। গত ১৬ জানুয়ারি রাগ করে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিল সে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, মেঘনা নদীর এই স্থান থেকে ইতিমধ্যে একাধিক লাশ উদ্ধার হয়েছে। নদীর বাঁক থাকায় উজান থেকে নেমে আসা নদীর স্রোত এখানে এসে বাঁধাপ্রাপ্ত হয়, সেজন্য এই স্থান থেকে একাধিক লাশ উদ্ধার হয়েছে।
এ বিষয়ে গজারিয়া নৌপুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করি। কুমিল্লা থেকে লোকজন আসছেন। তারা এসে শনাক্ত করলে পরিচয় নিশ্চিত করা যাবে।

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com