হোম গজারিয়া গজারিয়ায় আলোচিত জয় হত্যা মামলার আসামী শিশির গ্রেফতার

গজারিয়ায় আলোচিত জয় হত্যা মামলার আসামী শিশির গ্রেফতার

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জের গজারিয়ায় আলোচিত জহিরুল ইসলাম জয় হত্যা মামলার অন্যতম এজাহারনামীয় আসামি শিশিরকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। গ্রেপ্তারকৃত শিশির (৩০) উপজেলার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের সাইফুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১।
গতকাল রবিবার বিকেল সাড়ে ৩টায় ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ সাব্বির হোসেন বলেন, রবিবার সন্ধ্যায় আসামিকে থানায় হস্তান্তর করেন র‌্যাব-১১। একাধিক হত্যা মামলার আসামি শিশিরকে জেল হাজতে প্রেরণ প্রক্রিয়াধীন আছে।
উল্লেখ্য, গত বছরের ২৬ নভেম্বর বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাহনিয়া গ্রামে টিকটক ভিডিও বানানোর কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে সন্ত্রাসীরা নির্মমভাবে জহিরুল ইসলাম জয় (৩৫)-কে কুপিয়ে হত্যা করে। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে তাকে গ্রেপ্তার করা হলো।

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com