হোম গজারিয়া গজারিয়ায় একাধিক স্থানে ধানের শীষ প্রতীকের বিজয়ের লক্ষ্যে মিছিল ও গণসংযোগ

গজারিয়ায় একাধিক স্থানে ধানের শীষ প্রতীকের বিজয়ের লক্ষ্যে মিছিল ও গণসংযোগ

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের গজারিয়ার ধানের শীষ প্রতীকের বিজয়ের লক্ষ্যে একাধিক স্থানে মিছিল ও গণসংযোগ করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এসময় স্লোগানে স্লোগানে মুখরিত ছিল চারপাশ।
গতকাল বুধবার বিকাল ৪টায় উপজেলার ভবেরচর, গজারিয়া, বালুয়াকান্দি ও বাউশিয়া ইউনিয়নের একাধিক স্থানে মিছিল ও গণসংযোগ করেন নেতাকর্মীরা। এসময় অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আহসান উল্লাহ, মোঃ ইসহাক আলী, মুহাম্মদ মাসুদ ফারুক, জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাইদ, উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির শিকদার, ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকার, উপজেলা কৃষকদলের সদস্য সচিব তোফাজ্জল হোসেন, উপজেলা মহিলা দলের সভাপতি রাজিয়া সুলতানা আইবি প্রমুখ।

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com