নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জের গজারিয়ায় ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করেছে গজারিয়া থানা পুলিশ। গতকাল বুধবার বিকাল আনুমানিক ৪টা ১০ মিনিটে গজারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সাব্বির হোসেনের নেতৃত্বে এসআই (নিঃ) রুবেল শিকদার ও সঙ্গীয় ফোর্স গজারিয়া থানাধীন বাউশিয়া ইউনিয়নের মধ্য বাউশিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে মধ্য বাউশিয়া এলাকার রাজু মিয়ার বসতঘরের সামনে থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আলম দেওয়ান (৩৫), পিতা- মৃত কাদের দেওয়ান, সাং- পোড়াচক বাউশিয়া এবং রাজু মিয়া (৩০), পিতা- আব্দুল বারেক, সাং- মধ্য বাউশিয়া, থানা- গজারিয়া, জেলা- মুন্সীগঞ্জ- এই দুইজনকে আটক করা হয়।