নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জের গজারিয়ায় ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন ও নিরাপত্তা নিশ্চিতে সিসিটিভি স্থাপন কার্যক্রম পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম।
গতকাল মঙ্গলবার বেলা ১২টায় তিনি উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ জামালপুর গ্রামে অবস্থিত অস্থায়ী পুলিশ ক্যাম্পে এসে পৌঁছালে তাকে স্বাগত ও অভ্যর্থনা জানান গজারিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ হাসান আলী। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মোহাম্মদ বিল্লাল হোসেন পিপিএমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
জানা যায়, জাতীয় সংসদ নির্বাচন স্বচ্ছ নিরপেক্ষ এবং সুষ্ঠু পরিবেশে সম্পন্ন করতে ভোটকেন্দ্র শতভাগ আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে প্রত্যেকটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে, যা ভোট গ্রহণের পরও শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তায় থাকবে সিসিটিভি।
গজারিয়ায় ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শনে পুলিশ সুপার
৮৩
পূর্ববর্তী পোস্ট