হোম গজারিয়া গজারিয়ায় দেড় কোটি টাকার অবৈধ জাল জব্দ

গজারিয়ায় দেড় কোটি টাকার অবৈধ জাল জব্দ

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় কোস্ট গার্ডের নেতৃত্বে পরিচালিত এক যৌথ কম্বিং অপারেশনে প্রায় ১ কোটি ৪৫ লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রকার অবৈধ জাল জব্দ করা হয়েছে।
গতকাল রবিবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত গজারিয়া উপজেলার লঞ্চঘাট, রসূলপুর, চরকিশোরগঞ্জ, মেঘনা নদীর মোহনা, চর ঝাপটা, ষাটনলসহ তৎসংলগ্ন এলাকায় একটি বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হয়। অভিযানে কোস্ট গার্ডের সঙ্গে বাংলাদেশ নৌবাহিনী, নৌ পুলিশ ও মৎস্য অধিদপ্তরের সদস্যরা অংশগ্রহণ করেন। অভিযান চলাকালে উক্ত এলাকাগুলো থেকে প্রায় ১ কোটি ৪৫ লাখ ৪৬ হাজার টাকা মূল্যের মোট ৫০টি অবৈধ চায়না দুয়ারী জাল, ৯৪ হাজার ৫০০ মিটার চরঘেরা জাল এবং ৫ হাজার ৬০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত সব অবৈধ জাল গজারিয়া উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিধি অনুযায়ী বিনষ্ট করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও বলেন, দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ ও নদী-নৌপথে আইন-শৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com