হোম গজারিয়া গজারিয়ায় নির্বাচনকে ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ টহল

গজারিয়ায় নির্বাচনকে ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ টহল

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের গজারিয়ায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে নেমেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গতকাল সোমবার সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে উপজেলাজুড়ে এক বিশেষ যৌথ টহল কার্যক্রম পরিচালিত হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচনের আগে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে এই টহল পরিচালনা করা হবে।
গতকাল সোমবার উপজেলার ইমামপুর, ভবেরচর ও বাউশিয়া ইউনিয়নে এই যৌথ টহল কার্যক্রম চালানো হয়। টহল কার্যক্রমে নেতৃত্ব দেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান।
তিনি জানান, বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে তাদের এই বিশেষ টহল শুরু হয়। এরপর গাড়ি বহর নিয়ে ইমামপুর ইউনিয়নের দৌলতপুর, ভবেরচর ইউনিয়নের লক্ষ্মীপুরা, ভবেরচর ও আনারপুরা বাসস্ট্যান্ড হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ধরে বাউশিয়া পাখির মোড় এলাকা পর্যন্ত টহল দেয় যৌথ বাহিনী।
তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে আস্থা ও স্বস্তি বজায় রাখতে আমাদের এই কার্যক্রম। ধারাবাহিকভাবে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে এই যৌথ টহল কার্যক্রম অব্যাহত থাকবে।

 

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com