হোম গজারিয়া গজারিয়ায় ফুটওভার ব্রীজ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

গজারিয়ায় ফুটওভার ব্রীজ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের ভাটেরচর নতুন রাস্তা সংলগ্ন ফুটওভার ব্রীজের ওপর থেকে একজন অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে গজারিয়া থানা পুলিশ।
গতকাল রবিবার সকাল আনুমানিক সাড়ে ৮টায় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
গজারিয়া থানা পুলিশ পরিদর্শক বিজন কুমার বলেন, মৃত ব্যক্তি একজন ভবঘুরে বা মানসিক ভারসাম্যহীন (পাগল) ব্যক্তি বলে স্থানীয়দের সূত্রে ধারণা পাওয়া যায়। তবে তার পরিচয় এখনো সনাক্ত করা যায়নি।
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসান আলী জানান, পুলিশ লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে এবং পরিচয় সনাক্ত ও পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com