নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জের গজারিয়ায় বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে মুন্সীগঞ্জ জেলা ছাত্রদল। গতকাল রবিবার বেলা ১১টা থেকে উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষীপুরে মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ কামরুজ্জামান রতনের বাড়িতে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ জামাল ভূঁইয়ার সভাপতিত্বে ও গজারিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান আতাউর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা দেওয়ান হারুন অর রশিদ, উপজেলা মহিলা দলের সভাপতি রাজিয়া সুলতানা আইবি, জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক নিপু হোসেন, প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন, অর্থ সম্পাদক শাহ নেওয়াজ সিহাবসহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ ও বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী।
এসময় বক্তারা দেশ গঠনে বিএনপির পরিকল্পনা বাস্তবায়নে ছাত্রদলের নেতাকর্মীদের দিকনির্দেশনা দেন।
গজারিয়ায় বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা
৩১