নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জের গজারিয়ায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৫টায় উপজেলার আনারপুরস্থ উপজেলা বিএনপির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ সিরাজুল ইসলাম পিন্টুর সভাপতিত্বে ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুহাম্মদ মাসুদ ফারুক এর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রফেসর গিয়াস উদ্দিন, রফিকুল ইসলাম ভিপি মাসুম, এম ইসহাক আলী, বিএনপি নেতা মোতাহার হোসেন জাহাঙ্গীর, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জামাল ভূঁইয়া, উপজেলা বিএনপি নেতা ফিরোজ আলম, উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির শিকদার, উপজেলা মহিলা দলের সভাপতি রাজিয়া সুলতানা আইবি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মিজানুর রহমান মিজান প্রমুখ।
সভায় বক্তারা মান-অভিমান ভুলে দেশের স্বার্থে বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহ্বান জানান।
গজারিয়ায় বিএনপির মতবিনিময় সভা
৯৯
পূর্ববর্তী পোস্ট