হোম গজারিয়া গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল ও চাদর-কম্বল বিতরণ

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল ও চাদর-কম্বল বিতরণ

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জের গজারিয়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় শীতার্তদের মাঝে চাদর ও কম্বল বিতরণ করা হয়েছে।
গতকাল শনিবার বিকাল ৫টায় উপজেলার ইমামপুর ইউনিয়নের বাঘাইকান্দী ও বালুয়াকান্দী ইউনিয়নের ছোট রায়পাড়া গ্রামে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করেন মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতন। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কামরুজ্জামান রতনের সহধর্মিণী নুরে জান্নাত রৌশনি, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রফেসর গিয়াস উদ্দিন, সিরাজুল ইসলাম পিন্টু, এম ইসহাক আলী, মুহাম্মদ মাসুদ ফারুক, মোতাহার হোসেন জাহাঙ্গীর, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, সাবেক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলনেতা সাইফুল ইসলাম শিকদার, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাইদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জামাল ভূঁইয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির শিকদার, উপজেলা মহিলা দলের সভাপতি রাজিয়া সুলতানা আইবি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মিজানুর রহমান মিজান প্রমুখ।
দোয়া মাহফিল শেষে ইমামপুর ইউনিয়নের ৫ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল ও বালুয়াকান্দী ইউনিয়নে ৫ শতাধিক মানুষের মাঝে চাদর বিতরণ করা হয়।

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com