হোম গজারিয়া গজারিয়ায় র‌্যাবের অভিযানে পিস্তল ও গুলি উদ্ধার

গজারিয়ায় র‌্যাবের অভিযানে পিস্তল ও গুলি উদ্ধার

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নে র‌্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
গত শনিবার দিবাগত রাত ২টার দিকে গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নে এই অভিযান পরিচালিত হয়। র‌্যাব-১১, সিপিএসসি আদমজীনগরের লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত ২টার দিকে গজারিয়া উপজেলার হোসেন্দীতে অভিযান চালায় র‌্যাব। এসময় মৃত আবু বকরের ছেলে সাইফুলের রান্নাঘর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, উদ্ধারকৃত অস্ত্র এবং গুলি র‌্যাব আমাদের বুঝিয়ে দেওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com