হোম গজারিয়া গজারিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী রুবেল ইয়াবাসহ আটক

গজারিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী রুবেল ইয়াবাসহ আটক

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জের গজারিয়ায় একাধিক স্থানে মাদকবিরোধী অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় শীর্ষ মাদক ব্যবসায়ী রুবেলকে ২০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
গতকাল মঙ্গলবার সকাল ৯টায় উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের ছোট রায়পাড়া গ্রামের দাসকান্দী মহল্লায় স্থানীয় বাসিন্দা মৃত মোতালেব হোসেনের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ রুবেল (৩৫) এর বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে ডিএনসি। এসময় তার স্ত্রী নুরতাজ দৌড়ে পালিয়ে যায়। পরে ঘরে তল্লাশি চালিয়ে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ বিষয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ মোর্শেদ আলম বলেন, আমাদের কাছে তথ্য ছিল দীর্ঘদিন ধরে রুবেল মাদক ব্যবসা করে আসছে। সেই তথ্যের ভিত্তিতেই অভিযান চালিয়ে তাকে মাদকসহ আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকবিরোধী আইনে নিয়মিত মামলা করা হয়েছে। গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান আলী বলেন, এ বিষয়ে উপ-পরিদর্শক বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মামলা নং- ৫(৬/১/২৬ইং)।

 

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com