হোম গজারিয়া গজারিয়ায় সচেতন সমাজের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গজারিয়ায় সচেতন সমাজের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় সামাজিক সম্প্রীতি, ঐক্য ও জনকল্যাণের প্রত্যয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
“সম্মিলন, জাগরণ, উত্তরণ” -এ স্লোগানকে সামনে রেখে এ আয়োজন করে গজারিয়া সচেতন সমাজ।
গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টায় উপজেলার বালুয়াকান্দি এলাকায় অবস্থিত শাহ্ শের আলী গ্রীন লাউঞ্জে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।
এসময় তিনি তার বক্তব্যে বলেন, “রমজান আত্মশুদ্ধির মাস। এ মাস আমাদের সংযম, সহমর্মিতা ও ত্যাগের শিক্ষা দেয়। সমাজের উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনের জন্য শুধু সরকার নয়, সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গজারিয়াকে একটি শিক্ষিত, মানবিক ও মাদকমুক্ত সমাজ হিসেবে গড়ে তুলতে হলে সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে।”
তিনি আরও বলেন, “যুবসমাজকে দক্ষতা উন্নয়ন, শিক্ষা ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ করতে হবে। পারস্পরিক হানাহানি ও বিভাজন নয়, বরং সম্প্রীতি ও সহনশীলতার মাধ্যমে আমরা একটি সুন্দর সমাজ বিনির্মাণ করতে পারি। গজারিয়ার সার্বিক উন্নয়নে আমি সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো।”
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন গজারিয়া সচেতন সমাজের প্রধান উপদেষ্টা ও রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আতাউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গজারিয়া সচেতন সমাজের সভাপতি মো. রুহুল আমিন খান।
এসময় সভাপতির বক্তব্যে তিনি বলেন, “গজারিয়ার উন্নয়ন শুধু অবকাঠামোগত উন্নয়নে সীমাবদ্ধ নয়; সামাজিক ও নৈতিক উন্নয়নও সমান গুরুত্বপূর্ণ। আমরা চাই একটি সচেতন, মানবিক ও দায়িত্বশীল নাগরিক সমাজ গড়ে উঠুক, যেখানে অন্যায়-অবিচারের বিরুদ্ধে সবাই সোচ্চার থাকবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক প্রফেসর ড. আতাউল রহমান মিয়াজী, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান এবং মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান, গজারিয়া থানার ওসি (তদন্ত) সাব্বির রহমান ও সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান।
এসময় বক্তারা সামাজিক শৃঙ্খলা রক্ষা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনসম্পৃক্ত কার্যক্রম বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন গজারিয়া নাগরিক সমাজের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার দিদার আলম। ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও গজারিয়ার সার্বিক উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

 

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com