নিজস্ব প্রতিবেদক: গজারিয়া কলিম উল্লাহ কলেজ এর শিক্ষার্থীদের প্রথমবারের মতো সমাবর্তন ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বেলা ১১টায় উপজেলার ভবেরচরস্থ কলেজ মাঠ প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি এএফএম হামিদুল্লাহ সুমন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোসাম্মদ খালেদা নাহার এর সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক ফরিদা ইয়াছমিন ও প্রভাষক সাইফুল ইসলাম আহসানীর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির বিদোৎসাহী সদস্য মোঃ রফিকুল ইসলাম, ভিপি মাসুম, শফিকুল্লাহ মামুন, নাজির শিকদার, খন্দকার ফারুক হোসেন, ইউনুস সরকার মাসুদ প্রমুখ।
জানা যায়, কলেজ থেকে ২০১৩-১৪ সেশন থেকে ২০২০-২১ সেশনে স্নাতক (সম্মান) ও স্নাতক (পাশ) ১৫৮ জন শিক্ষার্থীর সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। প্রথমবারের মতো গজারিয়া কলিম উল্লাহ কলেজে সমাবর্তন অনুষ্ঠিত হওয়ায় উচ্ছ্বসিত ছিল শিক্ষার্থীরা। দিনব্যাপী এই অনুষ্ঠানে হাসি, গান আর পুরনো বন্ধুদের নিয়ে আড্ডায় দিনটি কাটান তারা।
গজারিয়া কলিম উল্লাহ কলেজে শিক্ষার্থীদের সমাবর্তন ও পুনর্মিলনী
৩১
পূর্ববর্তী পোস্ট