হোম মুন্সীগঞ্জ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুন্সীগঞ্জে উঠান বৈঠক অনুষ্ঠিত

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুন্সীগঞ্জে উঠান বৈঠক অনুষ্ঠিত

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে ও মুন্সীগঞ্জ সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ ও আচরণবিধি অবহিতকরণের জন্য গত মঙ্গলবার মুন্সীগঞ্জের পঞ্চসার ইউনিয়ন পরিষদে উঠান বৈঠকের আয়োজন করা হয়। জেলা তথ্য অফিসার রহিমা আক্তারের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুুন্সীগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তার।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ বিষয়ে আলোচনা করেন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ভোট দেয়ার জন্য তিনি উপস্থিত সকলকে অনুরোধ জানান।
তিনি বলেন, এবারের নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। সরকার নিরাপদে ভোট প্রদানের সকল ব্যবস্থা সম্পন্ন করেছে।
এসময় তিনি গণভোটের বিষয়গুলি ও আচরণবিধি ব্যাখ্যা করেন।
অনুষ্ঠানে পঞ্চসার ইউনিয়নের প্রশাসক, কর্মকর্তা, মেম্বার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com