নিজস্ব প্রতিবেদক: ১৪শত ছাত্র-তরুণের আত্মাহুতির কারণে বাংলাদেশ মুক্ত হয়েছে। জুলাই সনদ প্রণীত হয়েছে এবং জুলাই সনদ পাওয়ার জন্য গণভোট। বাংলাদেশের জনগণ গণভোটকে জয়যুক্ত করবে। দুষ্কৃতিকারীরা কিছু পরিস্থিতি তৈরি করতে পারে, তা বাংলাদেশের মানুষ প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।
গতকাল বুধবার দুপুরে মুন্সীগঞ্জের বিভিন্ন সরকারি দপ্তর প্রধানদের সাথে গণভোটের বিষয়ে মতবিনিময় সভায় এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আদিলুর রহমান খান বলেন, মানুষ ভোট দিবে দুইটি। একটি গণভোট, আরেকটি সংসদ নির্বাচনের ভোট। সাধারণ নির্বাচনে তাদের পছন্দের প্রার্থীকে আর গণভোটে জুলাই সনদের পক্ষে। নির্বাচনে যারাই নির্বাচিত হবেন তারা জুলাই সনদের ভিত্তিতে দেশ চালাবেন -এটিই আমাদের আকাঙ্খা। বাংলাদেশ নতুন দিনের দিকে এগিয়ে যাবে।
গণভোটের গুজবের বিষয়ে তিনি বলেন, গুজব মোকাবেলার জায়গা হচ্ছে জনগণের ঐক্যবদ্ধ শক্তি। যে শক্তি জুলাইতে বাংলাদেশ দেখেছে। জুলাইবিরোধী শক্তি নানা ষড়যন্ত্র করবেই। বাংলাদেশের ঐক্যবদ্ধ ছাত্র-জনতা জুলাই অভ্যুত্থানবিরোধী শক্তিকে প্রতিহত করবে।
তিনি আরো বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রার্থীদের নিরাপত্তা আর স্থানীয় সরকার মন্ত্রণালয় ভোটকেন্দ্রে সিসিটিভির বিষয়টি দেখছে।
এদিন দুপুরে উপদেষ্টা মুন্সীগঞ্জে নিহত তিন জুলাই শহীদের কবর জিয়ারত, জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও পরে গণভোটের বিষয়ে মতবিনিময় সভাসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। এসময় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মেনহাজুল আলমসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জুলাইবিরোধী ষড়যন্ত্রকে প্রতিহত করবে জনগণ – মুন্সীগঞ্জে গণপূর্ত উপদেষ্টা
৪০
পূর্ববর্তী পোস্ট