নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উপজেলা সভাপতি মো. ইব্রাহিম হাওলাদারের সঙ্গে টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় উপজেলার বিক্রমপুর সরকারি ডিগ্রি কলেজ সংলগ্ন টঙ্গীবাড়ী প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংবাদিক ও ছাত্র শিবির নেতৃবৃন্দের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিভিন্ন সমসাময়িক বিষয়, সাংবাদিকতার দায়িত্ব ও সামাজিক সচেতনতা নিয়ে আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝি, সহ-সভাপতি সুমন চৌকদার ও সামসুদ্দিন তুহিন, সহ-সাধারণ সম্পাদক শেখ মো. সোহাগ ও মো. নাজমুল ইসলাম পিন্টু, সাংগঠনিক সম্পাদক কাদির খান, দপ্তর সম্পাদক মো. হোসেন হাওলাদার এবং দৈনিক দিন প্রতিদিন পত্রিকার প্রতিনিধি মো. মাসুদসহ স্থানীয় গণমাধ্যমের অন্যান্য সাংবাদিকবৃন্দ।
সভায় বক্তারা সাংবাদিক ও সামাজিক সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে শিবির উপজেলা সভাপতির মতবিনিময়
৭৪