হোম বিনোদন ঢাকার সিনেমা কোটি টাকার অনুদান পেলো বার্লিনে

ঢাকার সিনেমা কোটি টাকার অনুদান পেলো বার্লিনে

কর্তৃক মুন্সীগঞ্জের কাগজ
০ মন্তব্য

ডেস্ক রিপোর্টঃ ব্যতিক্রমী সুখবর এলো এবারের বার্লিন চলচিত্র উৎসব থেকে। কোটি টাকারও বেশি অনুদান জিতে নিলো ঢাকার সিনেমা।

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নামের এই সিনেমাটি নির্মাণ করেছেন মেহেরজানখ্যাত নির্মাতা রুবাইয়াত হোসেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তিন অভিনেত্রী রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ বিনতে কামাল ও আজমেরী হক বাঁধন তাতে অভিনয় করেছেন।

শুরুর আগে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমাটি ‘ওয়ার্ল্ড সিনেমা ফান্ড’ পেয়েছিলো ২০২২ সালে। এবার আরও বড় অনুদান পেয়েছে শুটিং শেষে পোস্ট প্রোডাকশনের জন্য।

এই তহবিল দেওয়া হলো ইতালির ফ্যাশন হাউস প্রাডার সাংস্কৃতিক প্রতিষ্ঠান ফন্ডাজিওনে প্রাডা থেকে। এ বছর এই অনুদান পাচ্ছে বাংলাদেশের সিনেমাটিসহ ১৪টি দেশের সিনেমার প্রকল্প। এমনটাই দেখা যায় সম্প্রতি প্রতিষ্ঠানটির ঘোষিত তালিকায়। এরমধ্যে ৮০ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ১৬ লাখ টাকা) পাচ্ছে রুবাইয়াতের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।

banner

গত ১২ ফেব্রুয়ারি শুরু হওয়া এবারের বার্লিন চলচ্চিত্র উৎসবে নির্বাচিত প্রকল্পগুলোর নাম ঘোষণা করা হয় গত ১৩ ফেব্রুয়ারি বিশেষ আয়োজনে। প্রায় ২১ কোটি ৭৫ লাখ টাকার তহবিল দেয়া হচ্ছে ১৪টি সিনেমাকে।

এর আগে ২০২২ সালে ‘ওয়ার্ল্ড সিনেমা ফান্ড’-এর ৩৭তম অধিবেশনে রুবাইয়াতের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ৫০ হাজার ইউরো (প্রায় ৭২ লাখ ৫০ হাজার টাকা) অনুদান পেয়েছিল। নির্মাতারা জানিয়েছেন, নতুন অনুদান ছবিটির প্রযোজনা প্রক্রিয়াকে আরও বেগবান করবে।

ছবিটির শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। এতে জায়নীন করিম চৌধুরী নাম ভূমিকায় অভিনয় করছেন।

এক তরুণীকে ঘিরে ছবির গল্প, রূপকথার মতো বিয়ে যার স্বপ্ন। কিন্তু তার জীবনকে অনিশ্চয়তায় ফেলে দেয় জটিল এক অসুস্থতা। প্রচলিত চিকিৎসায় যার সমাধান নেই। মানসিক চাপ বাড়তে থাকলে একসময় সে বিভ্রমে ভুগতে শুরু করে। এক নারীর অন্তর্দ্বন্দ্ব ও মনস্তাত্ত্বিক সংকটকে সামাজিক বাস্তবতার সঙ্গে ভৌতিক ঘরানার উপাদান মিলিয়ে তুলে ধরা হয়েছে ছবিতে, এমনটাই মনে করেন ছবিটির নির্মাতা।

প্রযোজক হিসেবে রুবাইয়াত হোসেন ছাড়াও যৌথ প্রযোজনার এই সিনেমায় ফ্রান্স, জার্মানি, পর্তুগাল ও নরওয়ের প্রযোজকরা যুক্ত আছেন।

রুবাইয়াত হোসেন মনে করেন, বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বার্লিন চলচ্চিত্র উৎসবের মতো মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক আসরে এই অনুদান প্রাপ্তি।

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com