নিজস্ব প্রতিবেদক: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন আহত হয়েছে। গতকাল বুধবার সকালে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ষোলঘর এলাকায় একটি মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন গুরুতর আহত হন।
জানা যায়, ঢাকামুখী একটি মোটরসাইকেল সড়ক দ্বীপের রেলিংয়ের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনার শিকার হয়। এতে মোটরসাইকেল আরোহীরা গুরুতর আহত হন। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। পরবর্তীতে তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। শ্রীনগর ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।