হোম বিনোদন তৌসিফের অপেক্ষায় নীহা

তৌসিফের অপেক্ষায় নীহা

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

বিনোদন ডেস্ক : নিখোঁজ এক মানুষকে ঘিরে মা ও স্ত্রীর অনিশ্চিত অপেক্ষা- এই আবেগঘন গল্প নিয়ে নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক ‘প্রেমাতাল’। প্রেম, বেদনা আর নির্মম বাস্তবতার মিশেলে সাজানো এ নাটকটি দর্শকদের নিয়ে যাবে এক গভীর অনুভূতির ভেতর।
নাটকের কেন্দ্রে রয়েছেন তৌসিফ মাহবুব ও নাজনীন নীহা। গল্পে তৌসিফের চরিত্রটি নিখোঁজ, সে বেঁচে আছে নাকি আর ফিরবে না, তা জানে না কেউ। তার অপেক্ষায় প্রহর গোনেন একদিকে মা, অন্যদিকে সদ্যবিবাহিতা স্ত্রী। অনিশ্চয়তার এই দীর্ঘ সময়জুড়ে জমে ওঠে ভালোবাসা, অভিমান, শোক ও আশার টানাপোড়েন।
নাটকটি নির্মাণ করেছেন হাসিব হোসাইন রাখি। নির্মাতা জানান, গল্পের চমক আগেভাগে প্রকাশ করতে চান না। তবে এটুকু ইঙ্গিত দিয়েছেন, এটি শুধু প্রেমের গল্প নয়, বরং অপেক্ষার ভেতরে লুকিয়ে থাকা আবেগ, নাটকীয়তা ও কিছু নির্মম বাস্তবতার প্রতিচ্ছবি।
প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ব্যানারে নির্মিত এ নাটকের প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু মনে করেন, এমন শক্ত গল্পের চিত্রনাট্য এখন খুব কমই পাওয়া যায়। তাই আসন্ন ঈদে ‘প্রেমাতাল’ হতে যাচ্ছে তাদের অন্যতম বিশেষ আয়োজন।
জানা গেছে, ঈদ উৎসব উপলক্ষে সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি।

 

 

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com