হোম মুন্সীগঞ্জ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মুন্সীগঞ্জে সকল প্রস্তুতি সম্পন্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মুন্সীগঞ্জে সকল প্রস্তুতি সম্পন্ন

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আজ বুধবার থেকে বিভিন্ন কেন্দ্রে নির্বাচনের সরঞ্জামাদি পাঠানো হবে। জননিরাপত্তায় পর্যাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সৈয়দা নুরমহল আশরাফী জানান, জেলার ৩টি সংসদীয় আসনে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্নে জেলা প্রশাসন থেকে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।
জানা গেছে, জেলার ৩টি সংসদীয় আসনে মোট প্রার্থী রয়েছেন ১৯ জন। আর মোট ভোটার ১৪ লাখ ১৯ হাজার ৬১৪ জন। মোট কেন্দ্র রয়েছে ৪৬৯টি। প্রতিটি কেন্দ্র এবং কক্ষ সিসিটিভির আওতায় আনা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় সার্বক্ষণিক ২৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১৯ প্লাটুন সেনা সদস্য, ১০ প্লাটুন বিজিবি সদস্য, ১ হাজার ৫০০ জন পুলিশ, বিমান বাহিনী ও র‌্যাব সদস্যসহ প্রায় সাড়ে ৬ হাজার আনসার সদস্য মোতায়েন থাকবে। নৌ-পথ সুরক্ষায় কোস্টগার্ড সদস্য মোতায়েন থাকবে।

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com