হোম লৌহজং দুর্নীতিমুক্ত এলাকা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে – এডভোকেট আব্দুস সালাম আজাদ

দুর্নীতিমুক্ত এলাকা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে – এডভোকেট আব্দুস সালাম আজাদ

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

শেখ মোঃ সোহেল রানা : মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ী) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, দুর্নীতিমুক্ত এলাকা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আসুন, সবাই মিলে একে অপরকে সহযোগিতা করে মানুষের সেবা ও এলাকার উন্নয়ন এবং দুর্নীতিমুক্ত এলাকা গড়ি। প্রশাসনের যারা রয়েছেন কর্ম, চিন্তা ও চেতনা এবং ব্যবহারে আমি দূর্বল। আগামী ৬ মাস আপনারা যত কাজ আমাকে দিয়ে করিয়ে নিবেন এবং আমাকে সবরকম সহযোগিতা করবেন।
তিনি আরো বলেন, আমি সাধারণ মানুষের কাছে গিয়ে এবং বিভিন্ন এলাকায় গিয়ে দেশের সার্বিক অবস্থা দেখেছি। বিশেষ করে টঙ্গীবাড়ী থানায় ২০০৬ সালের যে রাস্তা ৮০ ভাগ সেই রাস্তা এখনো একই অবস্থায় আছে। রাস্তা-ঘাটের কোন উন্নয়ন হয়নি।
এসময় তিনি বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পথ অনুসরণ করে তৃণমূলে কাজ শুরু করেছেন।
তিনি বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত জরুরি। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সবাইকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
তিনি সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা, জনসেবা সহজীকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে মত প্রকাশ করেন। এসময় সংসদ সদস্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হোন। তিনি সমন্বয়ের মাধ্যমে এলাকার উন্নয়নমূলক কর্মকান্ড এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
গতকাল সোমবার দুপুরে লৌহজং উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠানে এসব কথা বলেন নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট আব্দুস সালাম আজাদ। এসময় প্রশাসনের পক্ষ থেকে সংসদ সদস্যকে সম্মাননা স্মারক প্রদান হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু, সহকারী কমিশনার (ভূমি) মো. বাসিত সাত্তার, লৌহজং থানার ওসি মনিরুল ইসলাম, লৌহজং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফাহমিদা লস্কর, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শ্যামল চন্দ্র পোদ্দার, সরকারি লৌহজং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহিদুর রহমান সিকদার, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল ইসলাম, কৃষি কর্মকর্তা হাসান উদ দৌলা, নির্বাচন অফিসার জীবন ইবনে মাসুম, সমাজসেবা কর্মকর্তা মো. উজ্জ্বল মুন্সিসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ, উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com