শেখ মোঃ সোহেল রানা : মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ী) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট আব্দুস সালাম আজাদ বাড়ি বাড়ি, পাড়া-মহল্লা ও হাট-বাজারে গিয়ে দোয়া ও ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ ও প্রচারণা করছেন।
গত মঙ্গলবার বিকালে লৌহজং উপজেলার বেজগাঁও ইউনিয়নের বিভিন্ন স্থানে এই দৃশ্য দেখা যায়। এসময় তার সাথে শতাধিক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়। এসময় তারা স্লোগান দেন- “সালাম ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন”।
এডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, বিএনপি আগামীতে সরকার গঠন করলে আধুনিক লৌহজং গড়ে তোলা আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে। এছাড়া স্বাস্থ্যসেবার মান উন্নয়ন করা ও নদী ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করারও জোরালো দাবি থাকবে। আমি সর্বদা চেষ্টা করব আমার এলাকার মানুষের পাশে থেকে তাদের সেবা করার।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মাহবুব হোসেন, হাজী মোঃ মাইনুল ইসলাম ভূইয়া, আবু তাহের মৃধা, মিঠু শেখ, লিটন সরদার, তোফাজ্জল শেখ প্রমুখ।
ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ ও প্রচারণায় এডভোকেট আব্দুস সালাম আজাদ
৫২
পূর্ববর্তী পোস্ট