নিজস্ব প্রতিবেদক : নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে অবস্থান কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে মুন্সীগঞ্জ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
গতকাল সোমবার সকাল ১০টা হতে ১১টা পর্যন্ত মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান ফটকের সামনে এই কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতৃবৃন্দ। কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সভাপতি গাজী জসিম উদ্দিন, সহ-সভাপতি আবু সাঈদ সরকার, সহ-সভাপতি হারুন-অর-রশিদসহ এসোসিয়েশনের নেতৃবৃব্দ।
এসময় তারা বলেন, বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আমাদের পরিবার-পরিজন নিয়ে চলা কষ্টদায়ক হয়ে পড়েছে। আমরা সরকারের কাছে জোরালো দাবী জানাচ্ছি, নবম পে-স্কেল বাস্তবায়নের। আর যদি দাবী বাস্তবায়ন না হয়, তাহলে আরো কর্মসূচি দেওয়া হবে।