হোম সদর নিজ উদ্যোগে ব্যানার-পোস্টার অপসারণ করলেন নব-নির্বাচিত এমপি কামরুজ্জামান রতন

নিজ উদ্যোগে ব্যানার-পোস্টার অপসারণ করলেন নব-নির্বাচিত এমপি কামরুজ্জামান রতন

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

মাসুদ রানা : মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য কামরুজ্জামান রতন মুন্সীগঞ্জ সদরের দক্ষিণ ইসলামপুরসহ চরকিশোরগঞ্জের গজারিয়া ঘাটের সকল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তার ব্যানার ও পোস্টার নিজ উদ্যোগে গতকাল রবিবার পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ শুরু করেন।
এসময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা কোনো সরকারি দায়িত্ব নয়, এটি আমাদের সবার নিজস্ব দায়িত্ব। তাই তিনি সকল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, নিজ নিজ এলাকার ব্যানার-পোস্টার অপসারণ ও পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সবাই যেন নিজ দায়িত্বে এগিয়ে আসেন। তার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জেলার পরিবেশবিদরা।

 

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com