নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পাঁচগাঁও আলহাজ্ব ওয়াহেদ আলি দেওয়ান উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সকাল ১০টায় এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এডভোকেট আব্দুস সালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলি আজগর রিপন মল্লিক।
বিদ্যালয়ের সভাপতি দেওয়ান মনিরুজ্জামান মনির এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন পাঁচগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ সেলিম, সাধারণ সম্পাদক কাইয়ুম ফকির, উপজেলা যুবদলের সদস্য সচিব মহসিন খান বাবুসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অবিভাবকবৃন্দ।
ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।
এসময় বক্তারা বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা শৃঙ্খলা, নেতৃত্ব ও সৌহার্দ্যবোধ অর্জন করতে পারে।
পাঁচগাঁও আলহাজ্ব ওয়াহেদ আলি দেওয়ান উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
১৮
পূর্ববর্তী পোস্ট