হোম আন্তর্জাতিক পারমাণবিক আলোচনায় ইরানের সঙ্গে ট্রাম্প জড়িত থাকবেন পরোক্ষভাবে

পারমাণবিক আলোচনায় ইরানের সঙ্গে ট্রাম্প জড়িত থাকবেন পরোক্ষভাবে

কর্তৃক মুন্সীগঞ্জের কাগজ
০ মন্তব্য

ডেস্ক রিপোর্টঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, জেনেভায় মঙ্গলবার ইরানের সঙ্গে অনুষ্ঠিতব্য পারমাণবিক আলোচনায় তিনি পরোক্ষভাবে জড়িত থাকবেন। ইরান একটি পারমাণবিক চুক্তি করবে বলে ট্রাম্প বিশ্বাস করেন। গতকাল সোমবার তিনি এমনটাই জানিয়েছেন এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে কথা বলার সময়। এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে অনুষ্ঠিতব্য পারমাণবিক আলোচনায় আমি পরোক্ষভাবে যুক্ত থাকব। এখানে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আমার মনে হয়, তারা চুক্তি না করলে যে ফলাফল হতে পারে, তা চাইবে না।

সম্প্রতি রয়টার্সকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছে, আলোচনায় সফলতা না পেলে দীর্ঘমেয়াদি সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র।

গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হাঙ্গেরিতে সফরকালে বলেছেন, ইরানের সঙ্গে চুক্তি করা সহজ হবে না। কূটনৈতিকভাবে চুক্তির সুযোগ থাকতে পারে, কিন্তু এটা খুব কঠিন হবে। তিনি আরও বলেছেন, ইরানের সঙ্গে বাস্তব চুক্তি করা কঠিন, কারণ আমরা এমন উগ্র শিয়া ধর্মগুরুদের সঙ্গে লড়াই করছি, যারা ভৌগোলিক নয়, ধর্মীয় সিদ্ধান্ত নিচ্ছে।

banner

অন্যদিকে, জাতিসংঘের পারমাণবিক তত্ত্বাবধান সংস্থার প্রধানের সঙ্গে সোমবার সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সামাজিক মাধ্যম এক্সে সাক্ষাতের পর তিনি লিখেছেন, জেনেভায় তাদের লক্ষ্য ন্যায্য ও সমতামূলক চুক্তি অর্জন। তিনি আরও জানিয়েছেন, আলোচনায় হুমকির মুখে আত্মসমর্পণের কোনও ইচ্ছা নেই।

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com