হোম জাতীয় প্রাথমিক ও মাধ্যমিক স্কুল পুরো রমজান মাস বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের

প্রাথমিক ও মাধ্যমিক স্কুল পুরো রমজান মাস বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের

কর্তৃক মুন্সীগঞ্জের কাগজ
০ মন্তব্য

ডেস্ক রিপোর্টঃ আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান উপলক্ষে পুরো রমজান মাসজুড়ে দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল ও অ্যাডভোকেট তানজিনা ববি লিজা এদিন আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন।

এর আগে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় পবিত্র রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে এই রিট দায়ের করেন।

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com