নিজস্ব প্রতিবেদক: প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার শিক্ষাপ্রতিষ্ঠানটির আঙ্গিনায় অনুষ্ঠানটি হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফ উল্যাহ, সিভিল সার্জন ডা. কামরুল জমাদ্দারসহ আগত অতিথিবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী ক্রীড়ার গুরুত্ব তুলে ধরেন। এছাড়াও সকলকে গণভোটের বিষয়ে সচেতন করেন।
প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
১২৫
পূর্ববর্তী পোস্ট