হোম মুন্সীগঞ্জ মানুষের বিবেকের রায়কে খেলার সামগ্রী বানাবেন না – কামরুজ্জামান রতন

মানুষের বিবেকের রায়কে খেলার সামগ্রী বানাবেন না – কামরুজ্জামান রতন

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

মাসুদ রানা : মুন্সীগঞ্জ-৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী কামরুজ্জামান রতন বলেছেন, মানুষের বিবেকের রায়কে খেলার সামগ্রী বানাবেন না। মানুষকে সম্মান দিলে সম্মান পাওয়া যায়। ধানের শীষ হচ্ছে মর্যাদার প্রতীক। আপনারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন। আমাকে নমিনেশন দিয়েছেন আদর্শিক মা বেগম খালেদা জিয়া। ৪০ বছর ধরে রাজনীতি করছি। জেল খেটেছি, ফ্যাসিস্টদের অত্যাচার থেকে রক্ষা পাইনি। মিরকাদিমে জুলাই যুদ্ধে আহত ও নিহত শহীদদের পাশে আছি, থাকবো।
তিনি আরো বলেন, পায়ে হেঁটে হেঁটে মানুষের বাড়ি বাড়ি গিয়ে সমস্যা শুনেছি। মানুষের কল্যাণে কাজ করছি। আমার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে, মিথ্যাচার করা হচ্ছে- যা কাম্য নয়।
ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা নিরাপদে ব্যবসা করবেন। যারা বালুখেকো, মাটিখেকো নির্বাচিত হলে তাদের বিরুদ্ধে আমার অবস্থান থাকবে।
গতকাল রবিবার বিকালে মিরকাদিম পৌরসভার রিকাবীবাজার হাই স্কুল মাঠে ধানের শীষের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সাবেক কাউন্সিলর মর্তুজা আলী হীরার সভাপতিত্বে এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সাবেক মেয়র মোহাম্মদ হোসেন রেনু, এ্যাড. রোজিনা ইয়াসমিন, মিরকাদিম পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন, পুস্তি, বিপ্লব, পিন্টু, মুক্তার, শুভ প্রমুখ।
এর আগে ধানের শীষ প্রতীকের প্রার্থী কামরুজ্জামান রতন জনসভাস্থলে আসলে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com