নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জ জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ বিভাগ মুন্সীগঞ্জের উদ্যোগে কালেক্টরেট প্রাঙ্গণে গতকাল সোমবার দুপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে ন্যায্য মূল্যে দুধ, ডিম, ব্রয়লার মুরগি, লেয়ার মুরগি ও সোনালি মুরগী বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মৌসুমী মাহবুব, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এম. এ. জলিল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার প্রমুখ।
পবিত্র মাহে রমজানে নিম্ন আয়ের মানুষের পুষ্টির চাহিদা পূরণে কালেক্টরেট প্রাঙ্গণে এই কর্মসূচি পরিচালিত হয়। এ কর্মসূচীর আওতায় দুধ ৮০ টাকা মূল্যে এবং ডিম ডজন প্রতি ১০০ টাকা মূল্যে বিক্রি করা হচ্ছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম বলেন, জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে শুরু হওয়া এই কর্মসূচীর মাধ্যমে রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় প্রাণিজ আমিষের চাহিদা পূরণ এবং বাজারদর নিয়ন্ত্রণে সহায়তা করা হবে। কর্মসূচির আওতায় নির্ধারিত স্থানে সাধারণ ক্রেতাদের কাছে বাজারমূল্যের তুলনায় কম দামে দুধ, ডিম, ব্রয়লার মুরগি, লেয়ার মুরগি ও সোনালি মুরগি বিক্রি করা হবে। পবিত্র রমজান মাসজুড়ে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
মাহে রমজান উপলক্ষে ন্যায্যমূল্যে দুধ, ডিম ও মুরগি বিক্রয় কার্যক্রমের উদ্বোধন
৯
পূর্ববর্তী পোস্ট