হোম সদর মুন্সীগঞ্জের গণকপাড়া মিলন ক্লাবের উদ্যোগে চক্ষু চিকিৎসা কার্যক্রম অনুষ্ঠিত

মুন্সীগঞ্জের গণকপাড়া মিলন ক্লাবের উদ্যোগে চক্ষু চিকিৎসা কার্যক্রম অনুষ্ঠিত

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জ সদরের গণকপাড়া এলাকায় স্বল্পমূল্যে চোখের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। গণকপাড়া মিলন ক্লাবের উদ্যোগে মানিকপুর ইসলামিয়া চক্ষু হাসপাতাল ও ফ্যাকো সেন্টারের সহোযোগিতায় এই চিকিৎসা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
গতকাল শনিবার সকাল ৯টায় শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত চলা এই চিকিৎসা কার্যক্রমে পুরুষ ও নারী মিলিয়ে তিন শতাধিক রোগীকে চোখের বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা প্রদান করা হয়। এসময় রোগীদের প্রয়োজন অনুযায়ী স্বল্পমূল্যে ওষুধ ও চশমা বিতরণ করা হয়।
চিকিৎসা নিতে গণকপাড়া এলাকার পাশাপাশি আশপাশের বিভিন্ন এলাকা থেকেও অসংখ্য মানুষ উপস্থিত হন। এতে এলাকার সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়ে। এই চিকিৎসা কার্যক্রমে মানিকপুর ইসলামিয়া চক্ষু হাসপাতালের চারজন অভিজ্ঞ চিকিৎসক উপস্থিত থেকে সেবা প্রদান করেন।
এ বিষয়ে গণকপাড়া মিলন ক্লাবের সভাপতি মাকসুদুল ইসলাম রনি বলেন, গণকপাড়া মিলন ক্লাবের সদস্যদের উদ্যোগে আমরা এই চক্ষু চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেছি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগের পাশাপাশি আরও বিভিন্ন সামাজিক কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখবো।

 

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com