হোম মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জের গণমাধ্যমকর্মীদের নির্বাচনকালীন প্রশিক্ষণের সমাপনী

মুন্সীগঞ্জের গণমাধ্যমকর্মীদের নির্বাচনকালীন প্রশিক্ষণের সমাপনী

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

কাজী বিপ্লব হাসান: মুন্সীগঞ্জ জেলার গণমাধ্যমকর্মীদের নির্বাচনকালীন সাংবাদিকতার দুই দিনের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর কার্যালয়ে এ সমাপনী অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মসূচিতে মুন্সীগঞ্জ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ২৮ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
পিআইবি’র মহাপরিচালক ফারুক ওয়াসিফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সনদ বিতরণ করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমান শাহীন।
এসময় ওবায়দুর রহমান শাহিন বলেন, সংকট ও সংঘাতময় পরিস্থিতিতে দায়িত্বশীল সাংবাদিকতা গণতন্ত্র ও সমাজের স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পিআইবি’র মহাপরিচালক ফারুক ওয়াসিফ প্রশিক্ষণে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি, সংঘাত কাভারেজের ঝুঁকি, জাতীয় সংসদ নির্বাচন এবং অনুসন্ধানী সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ দেন পিআইবি’র সিনিয়র প্রশিক্ষক গোলাম মোর্শেদ, ডেইলি অবজারভারের সিনিয়র রিপোর্টার মো. বাহারাম খান এবং দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি কাজী জুবেল। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে প্রশিক্ষণের সনদ বিতরণ করা হয়।

 

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com