মাসুদ রানা: বিএনপির সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মুন্সীগঞ্জে মিলাদ মাহফিল, দোয়া ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার বিকাল সাড়ে ৩টায় সদর উপজেলার আধারা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে জাজিরা বালুর মাঠে এই আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতন।
মুন্সীগঞ্জ সদর কৃষকদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম রুস্তম ঢালীর সভাপতিত্বে অন্যান্যরে মধ্যে উপস্থিত ছিলেন কামরুজ্জামান রতনের সহধর্মিণী নুর-ই-জান্নাত রোশনী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম ভিপি মাসুদ, সাবেক জেলা কমিটির সদস্য অ্যাডভোকেট রোজিনা ইয়াসমিন, সদর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শামসুল হক সরকার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জামাল, যুবদল নেতা রাজিবুল ইসলাম রাজু, চরকেওয়ার ইউনিয়নের যুবদল নেতা মোঃ ফারুক মিজি, আধারা ইউনিয়নের যুবদল নেতা আনিছ মৃধা, মমিন আলীসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া ও মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া শেষে বিএনপির প্রার্থী কামরুজ্জামান রতনের সহধর্মিণী নূর-ই-জান্নাত রোশনী অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
মুন্সীগঞ্জের চরাঞ্চলে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন এমপি প্রার্থী রতনের সহধর্মিণী রোশনী
৯৯