নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জে আমীনশীপ প্রশিক্ষণের কৃতি শিক্ষার্থীর মাঝে সনদ ও সম্মাননা স্মারক প্রদান করেছে ঢাকা হলি সার্ভে ট্রেনিং সেন্টার কর্তৃপক্ষ। গতকাল শনিবার সকালে মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের হোগলাকান্দি পূর্বপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে আমীনশীপ প্রশিক্ষণের ২৭ জন কৃতি শিক্ষার্থীর মাঝে সনদ ও সম্মাননা স্মারক প্রদান করেন ঢাকা হলি সার্ভে ট্রেনিং সেন্টারের প্রশিক্ষক মুফতি কামরুল হাসান ও সহ-প্রশিক্ষক এস এম তুহিনুজ্জামান।
সনদ প্রদান অনুষ্ঠানে সহ-প্রশিক্ষক এস এম তুহিনুজ্জামান বলেন, প্রশিক্ষণ শেষে সরকারি সার্টিফিকেট গ্রহণের সুযোগ রয়েছে, যার দ্বারা বাংলাদেশের যে কোন অঞ্চলে আমিন হিসাবে কাজ করতে পারবেন। ঢাকা হলি সার্ভে ট্রেনিং সেন্টার মুন্সীগঞ্জে প্রশিক্ষণ কেন্দ্রটি মুন্সীগঞ্জ স্টেডিয়াম মার্কেট সংলগ্ন মুন্সীগঞ্জ ইঞ্জিনিয়ারিং স্কুল এন্ড কলেজ। দক্ষ সার্ভেয়ার হয়ে বেকার জীবন থেকে মুক্ত হওয়া যাবে।
মুন্সীগঞ্জে আমীনশীপ প্রশিক্ষণের কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ ও সম্মাননা স্মারক প্রদান
৩৪