হোম মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জে কামরুজ্জামান রতনের ধানের শীষের গণসংযোগ

মুন্সীগঞ্জে কামরুজ্জামান রতনের ধানের শীষের গণসংযোগ

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

নিজস্ব প্রতিবেদক : গতকাল রোববার বিকেল ৫টায় মুন্সীগঞ্জ সদর উপজেলার উত্তর ইসলামপুর ৭নং ওয়ার্ডের মোল্লাচর গ্রামের পঞ্চায়েত কমিটির সাথে মুন্সীগঞ্জ-৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী কামরুজ্জামান রতন গণসংযোগ করেন। এসময় তিনি উপস্থিত লোকজনের সাথে কথা বলেন এবং তাদের বহুদিনের যাতায়াতের সমস্যার কথা শোনেন। সমস্যার কথা শুনে তিনি এলাকার সমস্যা সমাধানের এবং মোল্লাচরে পারাপারের যে সাঁকো রয়েছে সেটা সংস্কারের প্রতিশ্রুতি দেন। তিনি নির্বাচিত হলে এই সাঁকোটি ভেঙে ব্রীজ করে দিবেন বলে অঙ্গীকার করেন।
গণসংযোগকালে ৭নং ওয়ার্ডের মোল্লাচর গ্রামের পঞ্চায়েত কমিটির সদস্যবৃন্দ ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উক্ত গণসংযোগকালে আরো উপস্থিত ছিলেন রায়হান আহমেদ, রফিকুল হাসান তুষার, সিরাজ পাঠান, আজিম মাতবর, আলমগীর পাঠান, আউয়াল মাদবর, সেলিম ফরাজী, বিএনপি নেতা বশির উদ্দিন, মোসলেম দেওয়ান, হাজী ইমান আলী মোহাম্মদ, সালাম ইউনুস ফরাজি, আবু সাঈদ, রুবেল, সুমন, মোঃ সবুজ, স্বপন প্রমুখ।

 

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com