মাসুদ রানা: আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে গণভোটে “হ্যাঁ” ভোট প্রদানের মাধ্যমে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার ও জনমত গড়ে তুলতে মুন্সীগঞ্জে প্রচারণা চালাতে দেখা যায়।
গণভোট সম্পর্কে শিক্ষার্থীদের মাঝে স্পষ্ট ধারণা দেওয়ার লক্ষ্যে গতকাল রবিবার বেলা ১১টায় গণভোট নিয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
মুন্সীগঞ্জের হরগঙ্গা কলেজ ক্যাম্পাসে দল-মত নির্বিশেষে ছাত্র, শিক্ষক ও সাধারণ মানুষকে গণভোট ও মৌলিক সংস্কার বিষয়ে সচেতন করতে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
এসময় বক্তারা বলেন, জনগণকে কেন্দ্র করে যাতে ভবিষ্যতে কেউ আবার জনগণের রক্ত শোষণ করতে না পারে, সেজন্য সচেতন থাকাই আমাদের নাগরিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই এই গণভোট ক্যাম্পেইন চলমান থাকবে।
ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন নোমান আল মাহমুদ, রাইসুল, আজিজ, মারুফ, আওলাদ, রাফসান রাফি, আয়ান, জিহাদ, ফারদিন, নীলসহ আরও অনেকে।
মুন্সীগঞ্জে গণভোট নিয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন
৩২