হোম মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জে গণভোট নিয়ে সচেতনতা বৃদ্ধিতে উঠান বৈঠক

মুন্সীগঞ্জে গণভোট নিয়ে সচেতনতা বৃদ্ধিতে উঠান বৈঠক

কর্তৃক Editor Editor
০ মন্তব্য

নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণভোট নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অবহিতকরণ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বেলা ১১টায় মুন্সীগঞ্জ শহরের খালইস্ট এলাকায় জেলা সমবায় কার্যালয়ের আয়োজনে বিভিন্ন শ্রেণি-পেশার নারী ও পুরুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমবায় কার্যালয়ের উপ-সহকারী নিবন্ধক জেসমিন আখতার ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির জেলা সদস্য সচিব মো. মহিউদ্দিন আহমেদ।
শহর মহিলা দলের সভাপতি ও সুমনা মহিলা সমবায় সমিতির সাফিয়া খাতুনের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মো. আমিনুল ইসলাম, আলী হোসেন পাঠান ও প্রধান সহকারী মো. ইসমাইল হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গণভোট হলো জনগণের সরাসরি মতামত প্রকাশের একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। রাষ্ট্র বা সমাজের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে জনগণের মতামত জানার সবচেয়ে কার্যকর মাধ্যমই হচ্ছে গণভোট। তাই গণভোট সম্পর্কে সচেতনতা গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব।

 

মতামত দিন


দৈনিক মুন্সীগঞ্জের কাগজ সম্পর্কে

সম্পাদকঃ মোহাম্মদ আরফিন
হিমা বেগম কর্তৃক দৈনিক মুন্সীগঞ্জের কাগজ লিমিটেড-এর পক্ষে মিতু প্রিন্টিং প্রেস, ২০/এ, নয়াপল্টন,ঢাকা থেকে মুদ্রিত এবং মুন্সীগঞ্জ এসপি অফিস সংলগ্ন হোয়াইট হাউজ, ৩য় তলা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ হইতে প্রকাশিত।
ঢাকা অফিসঃ ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ফোনঃ +৮৮০১৭২৭৩৭৬৬৭৭, +৮৮০১৭০৬৯৭০০৩৭, +৮৮০১৭০৬৯৭০০৩৬, +৮৮০১৭০৬৯৭০০৩৮
ই-মেইলঃ munkagoj@gmail.com