নিজস্ব প্রতিবেদক : মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে বাংলাদেশ সুপ্রিম পার্টি মুন্সীগঞ্জ জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ আব্দুল বারী’র নেতৃত্বে মুন্সীগঞ্জ শহরের কাচারীতে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জেলা ও উপজেলা সুপ্রিম পার্টির নেতৃবৃন্দ। গতকাল শনিবার সকালে শ্রদ্ধা নিবেদনের সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম পার্টি মুন্সীগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি মো. শহীদুল ইসলাম মাদবর, সদর উপজেলা সভাপতি মো. মাসুদ আল মাইজভান্ডারী, সাধারণ সম্পাদক মোঃ সাগর হাসান, শ্রীনগর উপজেলা সভাপতি মো. জুলহাস তালুকদার, সাধারণ সম্পাদক মো. সিরাজ পাঠানসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে ভাষার মাসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন উপস্থিত নেতৃবৃন্দ।
মুন্সীগঞ্জে নানা আয়োজনে ভাষা শহীদদের প্রতি বাংলাদেশ সুপ্রিম পার্টির নেতৃবৃন্দের শ্রদ্ধা জ্ঞাপন
১০