নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জ জেলার সদর, সিরাজদিখান, শ্রীনগর ও গজারিয়া উপজেলার স্থানীয় বাজারসমূহে পবিত্র রমজান মাস উপলক্ষে দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখতে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ বাজার মনিটরিং এবং মোবাইল কোর্ট পরিচালনা করেছেন। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯, বিএসটিআই আইন ২০১৮ ও কতিপয় আইন অনুযায়ী দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন না করা, সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয় না করা, লাইসেন্স ব্যতিরেকে পণ্য বিক্রয়ের অপরাধে মোট ১৪টি মামলায় সর্বমোট ১ লক্ষ ৯ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শনের সাথে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয়ের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয় এবং অধিক মূল্যে পণ্য বিক্রয়ের দন্ডের বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়। বাজারের স্থিতিশীলতা রক্ষায় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।
মুন্সীগঞ্জে নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয় না করাসহ নানা অনিয়মে ১৪টি মামলায় ১ লক্ষ ৯ হাজার টাকা অর্থদন্ড
২১
পূর্ববর্তী পোস্ট